কবি নজরুল কলেজে কর্মসূচি

১৬ মার্চ ২০২১ (নিউজ ডেস্ক): জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে কবি নজরুল সরকারি কলেজে বিভিন্ন কর্মসূচি পালিত হবে।

কলেজের অধ্যক্ষ আমেনা বেগম আর্ট নিউজকে জানিয়েছেন, ভোর ৬টায় কলেজে জাতীয় পতাকা উত্তোলন করা হবে।

পরে সকাল ১০টায় জাতির জনকের প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা নিবেদন করা হবে। এরপর সাড়ে ১০টায় ভার্চ্যুয়ালি অনুষ্ঠিত হবে আলোচনা সভা। আলোচনা সভা শেষে কেক কাটা হবে।

অধ্যক্ষ জানান, ভার্চ্যুয়াল আলোচনায় কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নিবেন। রাষ্ট্রীয় কর্মসূচির আলোকে এসব কর্মসূচি উদযাপন করা হবে।

কলেজ প্রশাসন ছাড়াও জাতির জনকের জন্মবার্ষিকীতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করবে কবি নজরুল সরকারি কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশন।

অ্যাসোসিয়েশনের যুগ্ম-আহ্বায়ক আশরাফউদ্দিন রুবেল আর্ট নিউজকে জানান, সকাল ১০টায় কলেজ প্রশাসনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদনের পর অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হবে। এ সময় উপস্থিত থাকবেন অ্যাসোসিয়েশনের আহ্বায়ক রহমান মুস্তাফিজসহ অন্যান্য যুগ্ম আহ্বায়করা।

এছাড়াও কবি নজরুল সরকারি কলেজ শাখা ছাত্রলীগ ও কবি নজরুল সরকারি কলেজ সাংবাদিক সমিতিসহ অন্যান্য সংগঠন জাতির জনকের প্রতি শ্রদ্ধা জানাবে।

শ্রদ্ধা/এসকেএম/আরএম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *