করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় বিশ্বজুড়ে মারা গেছেন ২ হাজার ২৪৩ জন। এই সময়ের মধ্যে আক্রান্ত হয়েছেন ৬৩ হাজার ৬৩ জন।
সোমবার ওয়ার্ল্ডোমিটার জানিয়েছে, এ পর্যন্ত মরণঘাতি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪৮ লাখ ৬২ হাজার ৩২৯ জন। মোট মারা গেছেন ৩ লাখ ১৮ হাজার ৭৬৩ জন। এছাড়া সুস্থ হয়েছেন ১৮ লাখ ৮৯ হাজার ৯৬ জন।
গত ২৪ ঘন্টায় যুক্তরাষ্ট্রে নতুন করে আক্রান্ত হয়েছেন ১২ হাজার ৯৪৬ জন। যুক্তরাষ্ট্রে শেষ ২৪ ঘন্টায় মারা গেছেন ৫৬১ জন। এই পর্যন্ত দেশটিতে মোট আক্রান্ত হয়েছেন ১৫ লাখ ৪০ হাজার ৬১০ জন। এ পর্যন্ত মারা গেছেন ৯১ হাজার ৫৩৯ জন। সুস্থ হয়েছেন ৩ লাখ ৫১ হাজার ৭৪১ জন।
রাশিয়ায় গত ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছে ৮ হাজার ৯২৬ জন। গেল ২৪ ঘন্টায় দেশটিতে মারা গেছেন ৯১ জন। সেখানে মোট আক্রান্তের সংখ্যা ২ লাখ ৯০ হাজার ৬৭৮ জন। এ পর্যন্ত মারা গেছেন ২ হাজার ৭২২ জন। সুস্থ হয়েছেন ৭০ হাজার ২০৯ জন।
স্পেনে গত ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছেন ৪৬৯ জন। সেখানে মোট আক্রান্তের সংখ্যা ২ লাখ ৭৮ হাজার ১৮৮ জন। মোট মৃতের সংখ্যা ২৭ হাজার ৭০৯ জন। সুস্থ হয়েছেন ১ লাখ ৯৫ হাজার ৯৪৫ জন। গত ২৪ ঘন্টায় মারা গেছেন ৫৯ জন।
গত ২৪ ঘন্টায় যুক্তরাজ্যে নতুন করে আক্রান্ত হয়েছেন ২ হাজার ৭১১ জন। এ সময়ের মধ্যে মারা গেছেন ১৬০ জন। ইউরোপের দেশটিতে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ২ লাখ ৪৬ হাজার ৪০৬ জন। মারা গেছেন ৩৪ হাজার ৭৯৬ জন।
ব্রাজিলে গত ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৫১৫ জন। এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ২ লাখ ৪৫ হাজার ৫৯৫ জন। সেখানে গত ২৪ ঘন্টায় মারা গেছেন ২৫২ জন। দেশটিতে মোট মারা গেছেন ১৬ হাজার ৩৭০ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৯৪ হাজার ১২২ জন।
ইতালিতে এই পর্যন্ত আক্রান্ত হয়েছেন ২ লাখ ২৫ হাজার ৮৮৬ জন। মারা গেছেন ৩২ হাজার ৭ জন। এর মধ্যে গত ২৪ ঘন্টায় মারা গেছেন ৯৯ জন। নতুন করে আক্রান্ত হয়েছেন ৪৫১ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১ লাখ ২৭ হাজার ৩২৬ জন।
ফ্রান্সে গত ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছেন ৩৫৮ জন। মারা গেছেন ১৩১ জন। দেশটিতে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১ লাখ ৭৯ হাজার ৯২৭ জন। এ পর্যন্ত মারা গেছেন ২৮ হাজার ২৩৯ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৬১ হাজার ৭২৮ জন।
গত ২৪ ঘন্টায় জার্মানিতে আক্রান্ত হয়েছে ৬১৭ জন। গেল ২৪ ঘন্টায় দেশটিতে মারা গেছেন ৭০ জন। সেখানে মোট আক্রান্তের সংখ্যা ১ লাখ ৭৭ হাজার ২৬৮ জন। এ পর্যন্ত মারা গেছেন ৮ হাজার ১১৯ জন। সুস্থ হয়েছেন ১ লাখ ৫৪ হাজার ৬০০ জন।
চীনে টানা এক সপ্তাহেরও বেশি সময় কেউ মারা যাননি। নতুন করে আক্রান্ত হয়েছেন ৭ জন। দেশটিতে এই নিয়ে মোট আক্রান্ত হয়েছেন ৮২ হাজার ৯৫৪ জন এবং এ পর্যন্ত মারা গেছেন ৪ হাজার ৬৩৪ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৭৮ হাজার ২৩৮ জন।
এদিকে, গত ২৪ ঘন্টায় বাংলাদেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ২১ জন। এ পর্যন্ত মারা গেছেন ৩৪৯ জন। বাংলাদেশে গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন ১ হাজার ৬০২ জন। বর্তমানে এই ভাইরাসে আক্রান্ত ২৩ হাজার ৮৭০ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৪ হাজার ৫৮৫ জন।
এছাড়াও গত ২৪ ঘন্টায় মেক্সিকোতে ১৩২ জন (মোট ৫ হাজার ১৭৭), ভারতে ১৩০ জন (মোট ৩ হাজার ১৫৫), ইরানে ৬৯ জন (মোট ৭ হাজার ৫৭), কানাডায় ৫৭ জন (মোট ৫ হাজার ৮৩৯), ইন্দোনেশিয়ায় ৪৩ জন (মোট ১ হাজার ১৯১), তুরস্কে ৩১ জন (মোট ৪ হাজার ১৭১), পাকিস্তানে ৩০ জন (মোট ৯০৩), বেলজিয়ামে ২৮ জন (মোট ৯ হাজার ৮০), চিলিতে ২৮ জন (মোট ৪৭৮), ইউক্রেনে ২১ জন (মোট ৫৩৫), সুইডেনে ১৯ জন (মোট ৩ হাজার ৬৯৮), মিশরে ১৫ জন (মোট ৬৪৫), নেদারল্যান্ডসে ১৪ জন (মোট ৫ হাজার ৬৯৪), পর্তুগালে ১৩ জন (মোট ১ হাজার ২৩১), রোমানিয়ায় ১৩ জন (মোট ১ হাজার ১২০), পোল্যান্ডে ১১ জন (মোট ৯৩৬), হাঙ্গেরিতে ১১ জন (মোট ৪৬২), সৌদি আরবে ৮ জন (মোট ৩২০), আলজেরিয়ায় ৭ জন (মোট ৫৫৫), ফিলিপাইনে ৭ জন (মোট ৮৩১), পানামায় ৬ জন (মোট ২৭৫), আফগানিস্তানে ৪ জন (মোট ১৭৩), আয়ারল্যান্ডে ৪ জন (মোট ১ হাজার ৫৪৭), গ্রিসে ২ জন (মোট ১৬৫), আর্জেন্টিনায় ১ জন (মোট ৩৭৪ জন), ডেনমার্কে ১ জন (মোট ৫৪৮), দক্ষিণ কোরিয়ায় ১ জন (মোট ২৬৩), ইসরাইলে ৪ জন (মোট ২৭৬ জন), স্যুইজারল্যান্ডে ৫ জন (মোট ১ হাজার ৮৮৬) ও অস্ট্রেলিয়ায় ১ জন (মোট ৯৯) মারা গেছেন।
অন্যদিকে, গত ২৪ ঘন্টায় ইকুয়েডর (মোট ২ হাজার ৭৩৬), পেরু (মোট ২ হাজার ৬৪৮ জন), জাপান (মোট ৭৪৪ জন), অস্ট্রিয়া (মোট ৬২৯), কলম্বিয়া (মোট ৫৭৪ জন) দক্ষিণ আফ্রিকা (মোট ২৬৪) ও মরক্কোতে (মোট ১৯২) কেউ মারা যাননি।
















Leave a Reply