করোনায় আক্রান্ত পর্তুগালের প্রেসিডেন্ট

১২ জানুয়ারি ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক): করোনায় আক্রান্ত হয়েছেন পর্তুগালের প্রেসিডেন্ট মার্সেলো রাবেলো ডি সোসা। বর্তমানে তিনি আইসোলেশনে রয়েছেন।

সোমবার প্রেসিডেন্ট কার্যালয় থেকে এক বিবৃতিতে এ কথা জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, রাষ্ট্র প্রধানের করোনা ভাইরাস উপসর্গ রয়েছে। তার সব ধরনের পাবলিক কর্মসূটি বাতিল করা হয়েছে। খবর: এএফপি।

প্রেসিডেন্টের সাথে ঘনিষ্ঠ এক ব্যক্তির করোনা ভাইরাস পজিটিভ হওয়ার পর গত বুধবার তিনি কয়েক ঘণ্টা ধরে ‘প্রশাসনিক আইসোলেশনে’ থাকেন। তবে পরে প্রেসিডেন্টের করোনা ভাইরাস পরীক্ষা করা হলে তিনি নেগেটিভ হন।

পর্তুগালে করোনা ভাইরাসের বিস্তার রোধে নতুন করে লকডাউন আরোপ করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় ১২২ জনের মৃত্যু এবং প্রায় ৪ হাজার জন হাসপাতালে ভর্তি হওয়ার পর এ লকডাউন আরোপ করা হয়।

আন্তর্জাতিক/এসকেএম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *