করোনায় আক্রান্ত হিউ জ্যাকম্যান

৩০ ডিসেম্বর ২০২১ (বিনোদন ডেস্ক): ‘এক্স-ম্যান’ চলচ্চিত্র সিরিজ দিয়ে ব্যাপক আলোচিত ও পরিচিতি পাওয়া অস্ট্রেলীয় অভিনেতা হিউ জ্যাকম্যান করোনায় আক্রান্ত হয়েছেন।

মঙ্গলবার ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করে নিজের বর্তমান অবস্থা প্রসঙ্গে ভক্তদের জানান অভিনেতা নিজেই।

ভিডিও বার্তায় জ্যাকম্যান বলেন, মঙ্গলবার সকালেই তিনি কোভিড–এ আক্রান্ত হওয়ার খবর পেয়েছেন। তবে তিনি ভালো আছেন। সামান্য সর্দি ও গলাব্যথা ছাড়া আর তেমন কোনও উপসর্গও নেই। তবে ভক্তদের সবাইকে সাবধানে থাকার পরামর্শ দিয়েছেন তিনি। আপাতত তাকে বাড়িতেই থাকতে হচ্ছে, বন্ধ রেখেছেন চলমান সব কাজ।

জ্যাকম্যান হলিউডের সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া অন্যতম অভিনেতা। আক্রান্ত হওয়ার আগে ব্রডওয়েতে ‘দ্য মিউজিক ম্যান’ নামের একটি মঞ্চনাটকে কাজ করছিলেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি জানিয়েছেন, বছরের শেষ ও নতুন বছরের শুরুর সব শো বাতিল করা হচ্ছে। তবে শিগগিরই তারা আবারও ফিরবেন। তিনি ছাড়াও ওই ব্রডওয়ে মিউজিক্যাল শোয়ে জ্যাকম্যানের সহশিল্পী সুটন ফস্টারও কোভিডে আক্রান্ত হয়েছেন। সেটা জানার সাথে সাথে অন্যরাও কোভিড–১৯ পরীক্ষা করান। সেই টেস্টের পরই জ্যাকম্যানের আক্রান্তের খবর জানা যায়।

‘এক্স–ম্যান’ চলচ্চিত্র সিরিজ ছাড়াও জ্যাকম্যান অভিনয় করেছেন হলিউডের বহু ছবিতে। সেসবের মধ্যে রয়েছে অ্যাভেঞ্জার্স: এন্ডগেম, ফ্রি গাই, ডেডপুল টু, সোর্ডফিস, লোগান, কণ্ঠাভিনয় করেছেন ‘হ্যাপি ফিট’সহ বেশ কিছু ছবিতে।

১৯৯৫ সালে থিয়েটারের মাধ্যমে ক্যারিয়ার শুরু করেছিলেন এই অভিনেতা। তার স্ত্রী ডেবোরা–লি ফারনেস একজন অভিনয়শিল্পী।

জ্যাকম্যান/এসকেএম

http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ