২৯ আগস্ট ২০২১ (নিউজ ডেস্ক): টানা দ্বিতীয় দিনের মত করোনা ভাইরাসে মৃত্যুর সংখ্যা ১০০-এর নিচে থাকলো। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় মারা গেছেন ৮৯ জন। গতকাল মারা যান ৮০ জন।
রবিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের দেয়া তথ্য মতে, দেশে এ পর্যন্ত কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন ২৬ হাজার ১৫ জন।
আরও পড়ুন: আগামী বছরের ডিসেম্বরে মেট্রোরেলের উদ্বোধন
গত বছরের ৮ মার্চ দেশে প্রথমবারের মত করোনা ভাইরাস শনাক্ত হয়। সেদিন তিনজনের শরীরে এই ভাইরাস শনাক্ত হয়েছিল। এরপর, ১৮ মার্চ প্রথম এক জন মারা যান এই ভাইরাসে আক্রান্ত হয়ে।
করোনা/টিটি/আরএম
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:
https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ
















Leave a Reply