২৯ আগস্ট ২০২১ (নিউজ ডেস্ক): সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন, দেশের প্রথম মেট্রোরেল আনুষ্ঠানিকভাবে আগামী বছরের ডিসেম্বরে উদ্বোধন করা হবে।
রবিবার রাজধানীর উত্তরার দিয়াবাড়ি ডিপোর ভায়াডাক্টে প্রথম মেট্রোরেলের পরীক্ষামূলক চলাচল উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, মেট্রোরেল তরুণ প্রজন্মের ড্রিম প্রজেক্ট। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী বছরের ডিসেম্বরে মেট্রোরেল এবং এর আগে, জুন মাসে পদ্মাসেতু উদ্বোধন করবেন। আগামী বছর চট্টগ্রামে বঙ্গবন্ধু কর্ণফুলী টানেলও উদ্বোধন করা হবে।
তিনি বলেন, মেট্রোরেল ডিপোর অভ্যন্তরে রেললাইন স্থাপনের কাজ সমাপ্ত হয়েছে। ভায়াডাক্টের ওপর মেইন লাইনে ১৭ দশমিক ২৪ কিলোমিটার রেললাইন স্থাপন করা হয়েছে।
তিনি বলেন, সার্বিকভাবে টেস্ট সম্পন্ন করতে প্রায় ছয় মাস লাগবে। পারফরমেন্স টেস্ট সম্পন্ন হওয়ার পর প্রায় তিন মাসের ইন্টিগ্রেটেড টেস্ট করা হবে। ইন্টিগ্রেটেড টেস্ট শেষে ও বাণিজ্যিক চলাচল শুরুর আগে প্রায় পাঁচ মাসের যাত্রীবিহীন ট্রায়াল রান করা হবে।
আরও পড়ুন: চুরি হচ্ছে মেট্রোরেলের লোহা
এর আগে উত্তরার দিয়াবাড়ি ডিপোর কোচ আনলোডিং এলাকায় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বেলা ১২টার দিকে সবুজ পতাকা নাড়িয়ে মেট্রোরেলের পরীক্ষামূলক আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
মেট্রোরেল/এসকেএম/আরএম
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:
https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ













