১৮ নভেম্বর ২০২০ (স্পোর্টস ডেস্ক): করোনা ছাড় দিচ্ছে না কাউকেই। এবার করোনায় আক্রান্ত হয়েছেন উরুগুয়ে ফুটবল তারকা লুইস সুয়ারেজ। ব্রাজিলের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে করোনা পরীক্ষায় পজিটিভ হয়েছেন ৩৩ বছর বয়সী উরুগুয়ে ফরোয়াড।
সোমবার রাতে সুয়ারেজের করোনা আক্রান্তের খবর নিশ্চিত করেছে উরুগুয়ে ফুটবল ফেডারেশন।
সুয়ারেজ ছাড়াও করোনা পজিটিভ হয়েছেন গোলকিপার রদ্রিগো মুনোজ-সহ দলের একজন কর্মকর্তা। তিনজনই আপাতত সুস্থ আছেন। সুয়ারেজকে হারানো তার জাতীয় দলের পাশাপাশি ক্লাব আতলেতিকো মাদ্রিদের জন্যও বড় ধাক্কা হয়ে এসেছে।
আজ ভোরে ব্রাজিলের বিপক্ষে তো খেলা হচ্ছেই না, আগামী শনিবার লা লিগায় নিজের সাবেক ক্লাব বার্সেলোনার বিপক্ষেও খেলা হবে না সুরায়েজের। ম্যাচটা খেলা হবে আতলেতিকোর মাঠে।
খেলা/এসকেএম















Leave a Reply