করোনা টিকা নিলো ওরাংওটাং

০৫ মার্চ ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক): পরীক্ষামূলকভাবে প্রাণীর শরীরে করোনা ভাইরাসের টিকা দেয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের সান ডিয়েগো চিড়িয়াখানায় প্রথমবারের মতো চারটি ওরাংওটাং ও পাঁচটি বোনোবোসকে টিকা দেয়া হয়েছে।

ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে ওই চিড়িয়াখানায় গরিলা প্রজাতির মধ্যে করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় তাদের টিকা দেয়া হয়। খবর: রয়টার্স।

চিড়িয়াখানার মুখপাত্র ডার্লা ডেভিস জানান, নয়টি প্রাণীকে পরীক্ষামূলকভাবে গত জানুয়ারি ও ফেব্রুয়ারিতে করোনার টিকার দুইটি ডোজ দেয়া হয়েছে।

এই টিকা কুকুর ও বিড়ালদের জন্য প্রস্তুত করা হয়। টিকা নেয়ার পর ওরাংওটাং ও বোনোবোসগুলো ভালো আছে। তাদের শারীরে কোনও পার্শ্বপ্রতিক্রিয়া দেয়া যায়নি।

সান ডিয়েগো চিড়িয়াখানার সাফারি পার্কে এ বছরের জানুয়ারি মাসে আটটি গরিলা করোনা ভাইরাসে সংক্রমিত হয়।

করোনা ভ্যাকসিন/এসকেএম/আরএম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *