করোনা ঠেকাতে ফ্রান্সের নিষেধাজ্ঞা

১৯ এপ্রিল ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক, ফ্রান্স): করোনার বিস্তার ঠেকাতে ব্রাজিল, আর্জেন্টিনা, চিলি ও দক্ষিণ আফ্রিকার ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছে ইউরোপের দেশ ফ্রান্স।

করোনার নতুন ধরন মোকাবেলায় এ পদক্ষেপ নিয়েছে ফ্রান্স। খবর: আরব নিউজ।

এ চার দেশ থেকে ফ্রান্সের নাগরিক, তাদের স্বজন, ইউরোপীয় নাগরিক, এমনকি ফ্রান্সের স্থায়ী বাসিন্দাদের ক্ষেত্রেও এ নির্দেশনা প্রযোজ্য বলে জানানো হয়েছে।

এ ছাড়া অন্য দেশ থেকে ফ্রান্সে প্রবেশ করলে তাকে অবশ্যই ১০ দিন কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দেয়া হয়েছে।

আগে থেকেই ব্রাজিলের সাথে ফ্রান্সের সব ধরনের বিমান চলাচলে নিষেধাজ্ঞা ছিল। যা আগামী শনিবার প্রত্যাহারের কথা ছিল। তার আগেই নতুন করে ব্রাজিলসহ চার দেশের সাথে বিমান চলাচল বন্ধ ঘোষণা করেছে দেশটি।

করোনা ভাইরাস/এসকেএম