ভারতের কর্নাটকে ভয়াবহ বিস্ফোরণ

২২ জানুয়ারি ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক): ভারতের কর্নাটকে একটি পাথর কোয়ারিতে ডিনামাইট বিস্ফোরণে ৮ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ১০টা ২০ মিনিটে এ দুর্ঘটনা ঘটে।

শিবমোগা জেলায় আবালাগেরে গ্রামের কাছে হুনাসন্ডিতে ওই কোয়ারি অবস্থিত। পুলিশের কর্মকর্তাদের বরাতে এনডিটিভি এমন খবর দিয়েছে।

সেখানে এখনও কিছু ডিনামাইট সক্রিয় থাকতে পারে। যে কারণে আরও বিস্ফোরণের শঙ্কা রয়েছে বলে জানান স্থানীয় কর্মকর্তারা।

বিস্ফোরক নিস্ক্রিয়কারী দলকে খবর পাঠানো হয়েছে। পুরও এলাকা সিল করে দেয়া হয়েছে।

যে ৮জন নিহত হয়েছেন, তারা সবাই পাথর কোয়ারিতে ব্যবহারের বিস্ফোরক ট্রাকে করে নিয়ে এসেছিলেন। বিস্ফোরণে ওই ট্রাকটি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে।

পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এস রভি বলেন, পুরও এলাকা সিল করে দেয়া হয়েছে। ম্যাঙ্গালুরু ও ব্যাঙ্গালুরু থেকে কয়েক ঘণ্টার মধ্যেই বোম্ব ডিসপোজাল ইউনিট পৌঁছে যাবে। 

তিনি বলেন, কিছু বিস্ফোরক এখনও সক্রিয় থাকতে পারে, যে কারণে বোম্ব ডিসপোজাল ইউনিট না আসা পর্যন্ত কাউকে সেখানে যেতে দেয়া হচ্ছে না।

বিস্ফোরণ/এসকেএম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *