কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা

২২ মে ২০২১ (স্পোর্টস ডেস্ক): প্যারাগুয়েকে হারিয়ে কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে লিওনেল মেসির আর্জেন্টিনা। ব্রাসিলিয়ার মানে গারিঞ্চা স্টেডিয়ামে অনুষ্ঠিত ‘এ’ গ্রুপের ম্যাচে প্যাগুয়েকে ১-০ গোলে হারায় আর্জেন্টিনা। ফলে গ্রুপ পর্বে তিন ম্যাচের মধ্যে টানা দুই জয়ে শেষ আটে জায়গা পায় আর্জেন্টিনা।

গোলের জন্য খুব বেশি সময় অপেক্ষা করতে হয়নি আর্জেন্টিনার। খেলার দশম মিনিটেই লিওনেল মেসির কাছ থেকে বল পেয়ে আনহেল দি মারিয়া খুঁজে নেন গোমেসকে। গোমেস সেরে নেন বাকি কাজ।

সেভিয়ার এই ফরোয়ার্ডের গোলে শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়ে আর্জেন্টিনা।

এ জয়ে গ্রুপের শীর্ষে অবস্থান করছে আর্জেন্টিনা। তিন ম্যাচে দুই জয় ও এক ড্রয়ে আর্জেন্টিনার পয়েন্ট এখন ৭।

এ ম্যাচে হেরে যাওয়া প্যারাগুয়ে ৩ পয়েন্ট নিয়ে আছে তালিকায় ৩ নম্বরে।

এর পর চিলি ও উরুগুয়ের পয়েন্ট যথাক্রমে ৫ ও ১। গ্রুপে চিলির অবস্থান ২ এবং উরুগুয়ের ৪। কোনো ম্যাচ না জেতা বলিভিয়া আছে ৫ নম্বরে।

ফুটবল/এসকেএম