খারকিভে রুশ হামলায় শিশুসহ নিহত ১৫

২২ জুন ২০২২ (আন্তর্জাতিক ডেস্ক): ইউক্রেনের পূর্বাঞ্চলীয় খারকিভে রুশ বাহিনীর হামলায় শিশুসহ কমপক্ষে ১৫ জন নিহত হয়েছেন। মঙ্গলবার হামলার এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা বেসামরিক নাগরিক বলে দাবি করেছেন আঞ্চলিক গভর্নর ওলেহ সিনেহুবভ। খবর: আল-জাজিরা।

সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে সিনেহুবভ জানান, কেবল খারকিভ শহরেই পাঁচজন নিহত হয়েছেন। আহত হন ১১ জন। নিহত ব্যক্তিদের মধ্যে আট বছর বয়সী এক কন্যাশিশু রয়েছে বলেও তিনি জানান।

খারকিভের প্রায় ৪০ কিলোমিটার দক্ষিণ-পূর্বের চুহুইভে আরও ছয়জন নিহত হন। এ ছাড়া খারকিভ শহরের ৪০ কিলোমিটার উত্তর-পশ্চিমের জোলোচিভে তিনজন নিহত হন বলে জানান গভর্নর।

চলতি মাসের শুরুর দিকে ইউক্রেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলেছেন, ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করছে রুশ বাহিনী। চলমান যুদ্ধে এর আগেও এই শহরে ব্যাপক গোলাবর্ষণ করা হয়েছিল। তখন যুদ্ধে ‘ফ্রন্ট লাইন শহরে’ পরিণত হয় খারকিভ।

যুদ্ধ/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *