খেলতে গিয়ে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু

১ এপ্রিল ২০২২ (নিউজ ডেস্ক, সুনামগঞ্জ): সুনামগঞ্জের দিরাইয়ে পানিতে ডুবে ৩ শিশুর নিহত হয়েছে।

শুক্রবার বিকাল সাড়ে ৫টায় উপজেলার চান্দপুর গ্রামের পাশ্ববর্তী বালি বিলের একটি গর্ত থেকে ৩ জনের লাশ পাওয়া গেছে।

নিহত তিন শিশু হলো- ৫ বছর বয়সী প্রমিত দাস, ৬ বছর বয়সী রক্তিম দাস ও ৭ বছর বয়সী বৃন্দা। তারা সবাই একই গ্রামের বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, বেলা ১১টার দিকে শিশুরা বাড়ির পাশে খেলা করছিল। এরপর থেকে তাদের খুঁজে পাওয়া যায়নি। পরে অনেক খোঁজাখুঁজির পর বালি বিলের পাশে একটি গর্তে শিশু তিনটির লাশ ভাসমান অবস্থায় দেখতে পান তাদের স্বজনরা। ধারণা করা হচ্ছে- শিশুরা খেলতে খেলতে গর্তে পড়ে ডুবে যায়। এরপর সেখান থেকে উঠতে না পেরে মৃত্যুর মুখে ঢলে পড়ে।

দিরাই থানার ওসি সাইফুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাস্থলে রয়েছে।

পানিতে ডুবে মৃত্যু/এসকেএম

আরও খবর পড়তে: http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *