০৬ মার্চ ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক): সোমালিয়ার রাজধানী মোগাদিসুর বন্দরের কাছে একটি রেস্তোরাঁয় আত্মঘাতী গাড়িবোমা হামলায় অন্তত ২০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ৩০ জন।
শুক্রবার ওই রেস্তোরাঁয় বিস্ফোরণের পরপরই আশপাশ ধোঁয়ায় ঢেকে যায় এবং গোলাগুলি শুরু হয়। খবর: রয়টার্স ও এএফপি।
এএএমআইএন অ্যাম্বুলেন্স সেবার প্রতিষ্ঠাতা ডাক্তার আবদুল কাদির আদেন বলেন, এখন পর্যন্ত আমরা ২০টি মরদেহ ও ৩০ আহত ব্যক্তিকে বহন করেছি।
স্থানীয় বাসিন্দা আহমেদ আবদুললাহি বলেন, লুল ইয়েমেনি রেস্তোরাঁয় একটি গাড়ি বিস্ফোরিত হয়েছে। আমি রেস্তোরাঁর দিকেই যাচ্ছিলাম, কিন্তু বিস্ফোরণে পর ফিরে এসেছি। পুরও এলাকা ধোঁয়ায় ঢেকে গেছে।
সোমালিয়ার রাষ্ট্রনিয়ন্ত্রীত রেডিও জানিয়েছে, সেখানে একটি স্থাপনা ধ্বংস হয়ে গেছে। পুরও এলাকা ঘিরে রেখেছে পুলিশ। এখন পর্যন্ত হামলার দায় কেউ স্বীকার করেনি।
গাড়িবোমা হামলা/এসকেএম
















Leave a Reply