গুরুতর আহত সালমান খান

বিনোদন ডেস্ক: গত শনিবার কলকাতা থেকে মুম্বাইয়ে ফিরেই সালমান খান অংশ নিয়েছিলেন ‘টাইগার ৩’-এর শ্যুটিংয়ে। এই সিনেমার সব দৃশ্যের শ্যুটিং শেষ। শুধু বাকি ছিল শাহরুখের সাথে তার অ্যাকশন দৃশ্যের শ্যুটিং। আগে বেশ কয়েকবার বিভিন্ন কারণে শ্যুটিং পেছাতে হয়েছে। দুর্ভাগ্যজনকভাবে আবারও পেছাচ্ছে শ্যুটিং। কারণ, শ্যুটিংয়ের আগে শরীরচর্চা করতে গিয়ে গুরুতর আহত হলেন সালমান খান।

সামাজিক যোগাযোগমাধ্যমে এই দুঃসংবাদ জানান সালমান খান নিজেই। খবর: টাইমস অব ইন্ডিয়া।

সালমান একটি ছবি শেয়ার করেন। সেখানে দেখা যায় তার কাঁধে মেডিকেল টেপ মোড়ানো। এই ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, যখন কেউ ভাবে যে সে সারা বিশ্বের ভার নিজের কাঁধে তুলে নিয়েছে। তখন আমি তাকে বলি, আগে পাঁচ কেজির ডাম্বেল তুলে দেখাও। টাইগার আহত।’ সাথে হ্যাশট্যাগ দিয়ে লিখেন ‘টাইগার ৩’।

জানা গেছে, শরীরচর্চা করতে গিয়ে কাঁধে আঘাত পেয়েছেন সালমান খান।

বর্তমানে তিনি বিশ্রামে আছেন। তার চোটের সংবাদ পেয়ে ভক্তরা উদ্বিগ্ন হয়ে পড়েন। তার সুস্থতা কামনায় ভক্তরা একের পর এক মন্তব্য করছেন ভাইজানের পোস্টে।

ম্যাড আইল্যান্ডে শাহরুখের সাথে সালমানের অংশের শ্যুটিং শুরু হয়েছিল। সালমান খান আহত হওয়ায় শ্যুটিং পেছাবে কি না, সে বিষয়ে কিছু বলেননি নির্মাতারা। চলতি বছর দেওয়ালিতে সিনেমাটি মুক্তির কথা রয়েছে। এই সিনেমায় অতিথি চরিত্রে অভিনয় করছেন শাহরুখ খান। মণীশ শর্মা পরিচালিত এই সিনেমায় সালমানের বিপরীতে দেখা যাবে ক্যাটরিনা কাইফকে। এ ছাড়া আরও অভিনয় করেছে ইমরান হাশমি।

সালমান খান/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *