
জহির হক
৩০ এপ্রিল ২০২১ (নিউজ ডেস্ক, পাবনা): বেসরকারি একটি বীমা প্রতিষ্ঠানের শীর্ষ কর্তা জহির হক তার ফেসবুকে জানিয়েছেন অসাধারণ এক প্রেমের কথা। একই সাথে শোকেরও। তিনি জানিয়েছেন পাবনার অসাধারণ এক জুটির কথা। গত বুধবার (২৮ এপ্রিল) প্রায় ৫ দশকের সম্পর্কের ইতি ঘটলো। জুটির একজন শামসুল আলম। তিনি ৮০ বছর বয়সে মারা গেছেন।
জহির তার পোস্টে লিখেছেন,
“ভালো লাগা / / / ভালোবাসার গল্প… হাতে হাত ধরে আর হাঁটবেন না তাঁরা
পাবনা শহরের এখানে-সেখানে মাঝেমধ্যেই দেখা মিলত এক দম্পতির। কখনো পত্রিকার দোকানে পত্রিকা কিনতেন, কখনো–বা মিষ্টির দোকানে বসে মিষ্টি খেতেন। আবার কখনো বাজারের ব্যাগ হাতে হাঁটতে থাকতেন। প্রতিক্ষণ দুজন একসঙ্গে। চলার পথে কখনো হাত ছাড়তেন না একজন অন্যজনের।
ভালোবাসার অনুকরণীয় এই যুগল হচ্ছেন পাবনা জেলা শহরের শালগাড়িয়া মহল্লার এতিমখানা পাড়ার শামসুল আলম (৮০) ও রওশন আরা (৭২)। যাঁরা ভালোবাসার বন্ধনে একে অপরকে আঁকড়ে ধরে কাটিয়ে দিচ্ছিলেন যুগের পর যুগ। সংসারের দৈনন্দিন কাজ থেকে ডাক্তার দেখানো, বাজার করা, প্রাতঃভ্রমণ, বেড়ানোসহ সব ক্ষেত্রেই চলেছেন একসঙ্গে।
তবে তাঁদের আর একসঙ্গে দেখা যাবে না। দীর্ঘ পথচলার অবসান ঘটিয়ে এই যুগলের একজন শামসুল আলম (৮০), বুধবার ভোরে চিরবিদায় নিয়েছেন।
ভালবাসা/টিটি/আরএম
















Leave a Reply