জামিনে মুক্তি পেলেন ইভ্যালির চেয়ারম্যান

৬ এপ্রিল ২০২২ (নিউজ ডেস্ক): ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির চেয়ারম্যান শামীমা নাসরীন জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার সন্ধ্যা সাড়ে পাঁচটার দিকে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি বের হন।

বিষয়টি নিশ্চিত করেছেন কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার হালিমা খাতুন।

হালিমা খাতুন জানান, ইভ্যালির চেয়ারম্যান শামীমা নাসরিনের জামিনের কাগজ গতকাল ৫ এপ্রিল কাশিমপুর কারাগারে পৌঁছায়। জামিনের কাগজ যাচাই-বাছাই করে আজ বিকেল সাড়ে পাঁচটার দিকে তাকে মুক্তি দেয়া হয়। ২০২১ সালের ২১ সেপ্টেম্বর তাকে কারাগারে পাঠানো হয়েছিল।

উল্লেখ্য, ১৬ সেপ্টেম্বর মোহাম্মদ রাসেল ও তার স্ত্রীকে গ্রেফতার করে র‌্যাব। এর আগে ১৫ সেপ্টেম্বর প্রতারণার অভিযোগে আরিফ বাকের নামের এক গ্রাহক গুলশান থানায় প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে মোহাম্মদ রাসেল ও শামীমা নাসরিনের বিরুদ্ধে মামলা করেন।

ইভ্যালি/এসকেএম

আরও খবর পড়তে: http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ