জামিন পেলেন নাসির-তামিমা

৩১ অক্টোবর ২০২১ (স্পোর্টস ডেস্ক): যথাযতভাবে তালাক হয়নি জেনেও তামিমা সুলতানাকে বিয়ে করার অভিযোগে করা মামলায় জামিন পেয়েছেন ক্রিকেটার নাসির হোসেন, তামিমা সুলতানা ও তামিমার মা সুমি আক্তার।

রোববার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসীমের আদালতে তারা জামিন আবেদন করেন। শুনানি শেষে বিচারক তাদের জামিন মঞ্জুর করেন। নাসিরের আইনজীবী মোরশেদুল ইসলাম বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।

আদালতসংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, এই মামলায় ক্রিকেটার নাসির হোসেন, তামিমা সুলতানা এবং সুমি আক্তার আজ সকালে আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। অদালত উভয়পক্ষের শুনানি নিয়ে তাদের ১০ হাজার টাকা মুচলেকায় জামিন মঞ্জুর করেন।

গত ৩০ সেপ্টেম্বর ক্রিকেটার নাসির, তামিমা সুলতানা ও তার মা সুমি আক্তারের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমা দেয় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। আদালত সেদিন পিবিআইয়ের প্রতিবেদন আমলে নিয়ে মামলার আসামি ক্রিকেটার নাসিরসহ তিনজনকে ৩১ অক্টোবর আদালতে হাজির হওয়ার জন্য সমন জারির আদেশ দেন।

মামলার তদন্ত প্রতিবেদন প্রসঙ্গে পিবিআইয়ের অতিরিক্ত পুলিশ সুপার আবু ইউসুফ বলেন, তালাক যথাযথভাবে হয়নি জেনেও ক্রিকেটার নাসিরের তামিমাকে বিয়ে করার অভিযোগের সত্যতা মিলেছে। ডাক বিভাগের মাধ্যমে তালাকের নোটিশটিও সঠিক নয়। এখানে জালিয়াতির আশ্রয় নেয়া হয়েছে। তালাক না হওয়ার তথ্য জানা সত্ত্বেও তালাক হয়েছে, এমন তথ্য প্রচার করায় ক্রিকেটার নাসির, তার স্ত্রী তামিমা ও তামিমার মা সুমি আক্তারের বিরুদ্ধে মানহানির অভিযোগ আনা হয়েছে প্রতিবেদনে।

গত ২৪ ফেব্রুয়ারি আইনবহির্ভূতভাবে বিয়ে করার অভিযোগে ক্রিকেটার নাসির হোসেন ও তার স্ত্রী তামিমা সুলতানার বিরুদ্ধে মামলা করেন তামিমার ‘সাবেক স্বামী’ রাকিব হাসান।

গত ১৪ ফেব্রুয়ারি ক্রিকেটার নাসির হোসেন ও তামিমা সুলতানার বিয়ে হয়। এরপর নতুন করে বিতর্ক ওঠে এই ক্রিকেটারকে ঘিরে। তামিমা সুলতানা তার আগের স্বামীকে তালাক না দিয়ে নাসিরকে বিয়ে করেছেন। রাজধানীর উত্তরা পশ্চিম থানায় এমন অভিযোগ তুলে সাধারণ ডায়েরি (জিডি) করেন রাকিব হাসান। জিডিতে তামিমার সাথে তার দীর্ঘ সম্পর্কের কথা উল্লেখ করেন রাকিব।

নাসির হোসেন/এসকেএম

http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *