ঝড়ের কবলে প্রাণ গেল ৩ জেলের

১০ সেপ্টেম্বর ২০২২ (নিউজ ডেস্ক, নেত্রকোনা): নেত্রকোনার মদন ও আটপাড়া উপজেলায় ঝড়ের কবলে পড়ে হাওরের পানিতে ডুবে তিন জেলের মৃত্যু হয়েছে। এছাড়া মোহনগঞ্জে একজন নিখোঁজ রয়েছেন।

শুক্রবার রাত পৌনে ১০টার দিকে এ ঘটনা ঘটে। পরে শনিবার সকালে দুজনের মরদেহ উদ্ধার করা হয়। শনিবার বেলা পৌনে দুইটার দিকে মোহনগঞ্জে একজনের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের কর্মীরা।

নিহতরা হলেন- মদনের নয়াপাড়া গ্রামের ৩৫ বছর বয়সী মোহাম্মদ রফিকুল ইসলাম ও আটপাড়ার কৈলং গ্রামের ৩৪ বছর বয়সী দিলু মিয়া এবং মোহনগঞ্জের দরুণ বানিহারি গ্রামের ৩০ বছর বয়সী রাসেল মিয়া।

নেত্রকোনা অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ ফকরুজ্জামান জুয়েল বিষয়টি নিশ্চিত করে জানান, শুক্রবার রাত পৌঁনে ১০টার দিকে হঠাৎ করে ঝড়োহাওয়া বইতে শুরু করে। এ সময় মদনের রফিকুল ইসলাম তার ভাই তরিকুল ইসলামকে নিয়ে মাঘান গ্রামের সামনে মান্দারকাটা হাওরে নৌকা করে মাছ ধরছিলেন। একই সময় মোহনগঞ্জের রাসেল মিয়া ডিঙ্গাপোতা হাওরে মাছ ধরছিলেন। আর আটপাড়ার দিলু মিয়া বটতলা বজারে মাছ বিক্রি করে নৌকায় বাড়ি ফিরছিলেন। প্রচণ্ড বাতাসের ফলে হাওরে ঢেউয়ের আঘাতে তাদের তিনটি নৌকাই ডুবে যায়। সাথে থাকা লোকজন সাঁতরিয়ে তীরে উঠলেও ওই তিনজন নিখোঁজ হন। পরে তাদের লাশ উদ্ধার করা হয়।

নৌকাডুবি/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *