১ সেপ্টেম্বর ২০২২ (স্পোর্টস ডেস্ক): এশিয়া কাপ ২০২২ এ নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলংকার বিপক্ষে টসে হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ।
বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত ৮টা থেকে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে ম্যাচটি।
শ্রীলংকার অধিনায়ক দাসুন শানাকা টসে জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান।
এর আগে শারজাহতে নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে টসে জিতে আগে ব্যাটিং নিয়েছিলেন টাইগার অধিনায়ক সাকিব আল হাসান।
দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শেষ চারে ওঠার লড়াইয়ে নামছে এই দুই দেশ। আজকের ম্যাচে যে জয় পাবে সেই পাবে শেষ চারের টিকেট।
গুরুত্বপূর্ণ এই ম্যাচে বাংলাদেশ দলে এসেছে তিন পরিবর্তন। একাদশে জায়গা পেয়েছেন সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ ও এবাদত হোসেন। দল থেকে বাদ পড়েছেন মোহাম্মদ নাঈম শেখ, এনামুল হক বিজয় ও সাইফউদ্দিন।
বাংলাদেশ একাদশ: সাব্বির রহমান, সাকিব আল হাসান, আফিফ হোসেন, মুশফিকুর রহীম, মোসাদ্দেক হোসেন, মাহমুদউল্লাহ রিয়াদ, শেখ মেহেদী হাসান, মেহেদী হাসান মিরাজ, এবাদত হোসেন, তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান।
ক্রিকেট/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply