টাঙ্গাইলে ট্রেনের ধাক্কায় নিহত ৫

নিউজ ডেস্ক: টাঙ্গাইলের ভূঞাপুর-তারাকান্দি রেললাইনের ড্যাপাকান্দি এলাকায় অরক্ষিত রেলকক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় শিশুসহ অটোরিকশার ৫ যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩ যাত্রী।

বুধবার বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম জানা যায়নি।

বিষয়টি নিশ্চিত করে ভূঞাপুর থানার ওসি ফরিদুল ইসলাম জানান, নিহত ও আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়েছে। কিছুক্ষণ পর বিস্তারিত জানা যাবে।

রেল দুর্ঘটনা/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *