টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে মা-মেয়েসহ ৪ নারীর মৃত্যু

নিউজ ডেস্ক: টাঙ্গাইলের কালিহাতীতে ট্রেনে কাটা পড়ে মা-মেয়েসহ চার নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।

বুধবার সকাল সাড়ে ৫টার দিকে উপজেলার মীরহামজানী এলাকায় একতা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ভূঞাপুরের নিকরাইল দাসপাড়া এলাকার বাসন্তী, আরতি রানী দাস, শান্তি রানী ও শিল্পী রানী। শান্তি রানী ও শিল্পী রানী সম্পর্কে মা-মেয়ে।

পুলিশ ও নিহতের স্বজনরা জানান, সকাল সাড়ে ৫টার দিকে জাকাতের জন্য সল্লা যাচ্ছিলেন হতাহতরা। এ সময় উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা ঢাকাগামী একতা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মা-মেয়েসহ চারজনের মৃত্যু হয়।

ট্রেন দুর্ঘটনা/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *