১৪ জানুয়ারি ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক): চীনের তৈরি করোনা টিকার প্রথম ডোজ নিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগান।
বৃহস্পতিবার আঙ্কারা শহরের একটি হাসপাতালে এ টিকা নিয়েছেন তিনি। খবর: আনাদলু এজেন্সি।
টিকা নেয়ার পর তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে বলেন, আমি টিকা নেয়ার পর ভালো অনুভব করছি।
গণমাধ্যমকর্মীদের এরদোগান বলেন, আমি বিশ্বাস করি সব রাজনৈতিক নেতা, সংসদ সদস্যদের উৎসাহ দেয়ার জন্য করোনা টিকার আবেদন করা উচিত। এটাই হবে সঠিক সিদ্ধান্ত।
এ সময় তিনি দেশজুড়ে ২ লাখ ৫০ হাজার স্বাস্থ্যকর্মীকে টিকাকরণের আওতায় আনার কথা বলেন। তাদেরকে সম্মুখযোদ্ধা বলেও সম্বোধন করেন তিনি।
প্রথম পর্যায়ে চীনা সিনোভ্যাক বায়োটেকের ৩০ লাখ ডোজ করোনা টিকার চালান ৩০ ডিসেম্বর তুরস্কে পৌঁছায়।
করোনা ভ্যাকসিন/ এসকেএম














