টেস্টে শীর্ষে অস্ট্রেলিয়া, বাংলাদেশ নবমে

৪ মে ২০২২ (স্পোর্টস ডেস্ক): আইসিসি টেস্ট র‌্যাংকিংয়ে শীর্ষ স্থান আরও সংহত করেছে অস্ট্রেলিয়ান ক্রিকেট দল। বাংলাদেশের অবস্থান নবমে।

বুধবার বার্ষিক হালনাগাদে সব শেষ টেস্ট র‌্যাংকিং তালিকা প্রকাশ করে আইসিসি। সেখানে ১২৮ রেটিং নিয়ে শীর্ষেই আছে অজিরা। অ্যাশেজের পর পাকিস্তানের মাটিতে টেস্ট সিরিজ জেতে অস্ট্রেলিয়া। সেই সুবাদে শীর্ষস্থান আরও সুসংহত করেছে তারা।

অস্ট্রেলিয়ার পরই ১১৯ রেটিং নিয়ে দ্বিতীয় অবস্থানে ভারত। এরপর যথাক্রমে নিউজিল্যান্ড (১১১), দক্ষিণ আফ্রিকা (১১০), পাকিস্তান (৯৩), ইংল্যান্ড (৮৮), শ্রীলংকা (৮১), ওয়েস্ট ইন্ডিজ (৭৭)। নবম স্থানে আছে বাংলাদেশ। টাইগারদের রেটিং ৫১।

আরও পড়ুন: টি টোয়েন্টিতে এগিয়েছে বাংলাদেশ

২০১৯ সালের মে থেকে ২০২১ সালের মে মাসের আগের ৫০ শতাংশ ও পরবর্তী সিরিজের শতভাগ ম্যাচ বিবেচনা করে র‌্যাংকিং প্রকাশ করা হয়।

টি-টোয়েন্টি রেটিং/এএমএম/কিউটি

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *