ডিএনসিসি এলাকায় মোবাইল কোর্ট অভিযান

২০ এপ্রিল ২০২১ (নিউজ ডেস্ক): ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) বিভিন্ন এলাকায় করোনা ভাইরাস বিস্তার রোধে স্বাস্থ্য বিধি না মানায় মোবাইল কোর্টে  ১০টি মামলা করা হয়েছে। এসব মামলায় মোট ১৪ হাজার ৯০০ টাকা জরিমানা আদায় করা হয়ছে।

সোমবার নির্বাহী ম‍্যাজিস্ট্রট দ্বারা পরিচালিত মোবাইল কোর্টের মাধ্যমে ডিএনসিসি এলাকার ১২ ও ১৩ নম্বর ওয়ার্ডে ৬ টি মামলায় ৪ হাজার ২০০ টাকা এবং ৫১ নম্বর ওয়ার্ডে ৪ টি মামলায় ১০ হাজার ৭০০ টাকা জরিমানা আদায় করা হয়।

এভাবে মোট ১০ টি মামলায় আদায়কৃত জরিমানার সর্বমোট পরিমাণ ১৪ হাজার ৯০০ টাকা।

এসময় নির্বাহি ম্যাজিস্টেট সবাইকে সরকারের নির্দেশনাসহ স্বাস্থ্য বিধিসমূহ যথাযথভাবে মেনে চলার পরামর্শ দেয়া হয়।

ডিএনসিসি/এসকেএম