ঢাকায় পৌঁছেছে আফগানিস্তান ক্রিকেট দল

স্পোর্টস ডেস্ক: ঢাকায় পৌঁছেছে আফগানিস্তান ক্রিকেট দল। বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচ খেলতে আজ সকালে ঢাকায় পা রাখেন আফগানরা। ইনজুরির কারণে দলটির তারকা ক্রিকেটার রশিদ খানকে সফর সঙ্গী করতে পারেনি তারা। দলে নেই মুজিবুর রহমানের মতো স্পিনারও।

শনিবার বেলা ১১টা নাগাদ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় আফগানিস্তান দলের প্রথম বহর। এই বহরে আফগান টেস্ট স্কোয়াডের ১০ ক্রিকেটার এসেছেন। এদিনই দলের দ্বিতীয় বহর ঢাকায় আসার কথা রয়েছে। এদিকে ঢাকা পৌঁছেই দলটি সরাসরি হোটেলের উদ্দেশে বিমানবন্দর ত্যাগ করে।

রোববার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অনুশীলন করবে আফগানিস্তান দল। সিরিজের একমাত্র টেস্টটি মাঠে গড়াবে ১৪ জুন সকাল ১০টায়।

আফগানিস্তানের টেস্ট স্কোয়াড: হাসমতউল্লাহ শাহিদি (অধিনায়ক), রহমতশাহ, আফসার জাজাই, ইকরাম আলী খিল, ইব্রাহিম জাদরান, আবদুল মালিক, বাহিরশাহ, নাসির জামাল, করিম জানাত, জহির খান, ইজারুল্লাহক নাভিদ, হামজা হোতাক, ইব্রাহিম আবদুল রাহিমজাই, ইয়ামিন আহমদজাই ও নিজাত মাসুদু।

ক্রিকেট/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *