তারপর

তারপর

কাজী তামান্না

তারপর, কত কত বছরের পরে

একদিন তুমি আমি মুখোমুখি হবো

কোন এক বিষণ্ণ সন্ধ্যায়

স্রোতস্বিনী শঙ্খ নদীর তীরে…

বয়ে যাওয়া শীতল বাতাস

মিশে যাবে দীর্ঘশ্বাস

তবু হাসিমুখ,

লুকিয়ে দুঃখগাথা, মনের অসুখ

তারপর, তারপর কেটে যাবে

মুহুর্তকাল বা অনন্তক্ষণ

লুকাবো চোখের জল, জানাবো বিদায়

তারপরও…

চেয়ে রবো পথের ‘পরে

যদি বা পথিক ফিরে চায়!!

তবু বলবো না, “ভালবাসি”

প্রেমিকার একার কি দায়?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *