১৯ সেপ্টেম্বর ২০২১ (নিউজ ডেস্ক): বিয়ে, বিচ্ছেদ ও নতুন সম্পর্কে জড়িয়ে বহুবার খবরের শিরোনাম হয়েছেন কলিকাতার জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। এই নায়িকার তৃতীয় সংসারও ভাঙনের মুখে। স্বামী রোশানের সাথে মনের দূরত্ব তৈরি হয়েছে অনেক আগে। প্রায় এক বছর ধরেই আলাদা থাকছেন তারা। এবার তৃতীয় বিয়ে থেকে মুক্তি পেতে আদালতে মামলা করলেন এই অভিনেত্রী।

কলিকাতার আলিপুর আদালতে বিবাহবিচ্ছেদের মামলা করেছেন শ্রাবন্তী। মামলার শুনানি হবে ১০ ডিসেম্বর। ডিভোর্সের মামলা করার পাশাপাশি রোশনের বিরুদ্ধে একাধিক অভিযোগও এনেছেন শ্রাবন্তী। খবর: হিন্দুস্তান টাইমস।
গত জুন মাসে ‘বৈবাহিক অধিকারের পুনঃপ্রতিষ্ঠা’ ধারায় শিয়ালদহ ফাস্ট ট্র্যাক ফাস্ট কোর্টে মামলা করেছিলেন রোশন। তারই জবাবে এবার পাল্টা মামলা করলেন শ্রাবন্তী।
প্রসঙ্গত, মাত্র ১৬ বছর বয়সে পরিচালক রাজীব বিশ্বাসকে বিয়ে করেছিলেন শ্রাবন্তী। এরপর ২০১৬ সালে মডেল কৃষাণ ব্রজকে বিয়ে করেন তিনি। বছর ঘুরতে না ঘুরতেই বিচ্ছেদের আবেদন নিয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন অভিনেত্রী। ২০১৯ সালের গোড়ার দিয়েই চূড়ান্ত হয় কৃষাণ-শ্রাবন্তীর ডিভোর্স। কয়েক মাসের মাথাতেই রোশনের সাথে গাঁটছড়া বেঁধেছিলেন অভিনেত্রী।
শ্রাবন্তী/এসকেএম
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:
















Leave a Reply