৩০ অক্টোবর ২০২০ (নিউজ ডেস্ক): অভ্যন্তরীণ কোন্দলে জয় পেলেন না আওয়ামী লীগ প্রার্থী। অল্প ভোটের ব্যবধানে হেরে গেছেন বিএনপি মনোনীত প্রার্থীর কাছে। এমনটাই ঘটলো সিলেটে স্থানীয় সরকার নির্বাচনে। বিশ্বনাথ উপজেলা দশঘর ইউনিয়ন পরিষদ নির্বাচনে জয়ী হলেন বিএনপি প্রার্থী।
বেসরকারিভাবে ঘোষিত ফলে দেখা গেছে নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী জবেদুর রহমান হেরেছেন ৩৮৫ ভোটে।
বিএনপি প্রার্থী এমাদ উদ্দিন খান পেয়েছেন ৩ হাজার ১৬৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের জবেদুর রহমান পেয়েছেন ২ হাজার ৭৮১ ভোট।
প্রায় ১৭ বছর পর গত বৃহস্পতিবার দশঘর ইউনিয়নে নির্বাচন হয়। শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন হয়। নির্বাচনে আওয়ামী লীগ ও বিএনপি মনোনীত প্রার্থী ছাড়াও আরও তিনজন চেয়ারম্যান পদে অংশ নেন।
নির্বাচন/এএম/আরএম
















Leave a Reply