দুই কোটি বাগদা চিংড়ির রেণু জব্দ

নিউজ ডেস্ক: পায়রাবন্দর সংলগ্ন নদী থেকে ২ কোটি বাগদা চিংড়ির রেণুসহ ২টি মাছধরা ট্রলার জব্দ করেছে পটুয়াখালীর মহিপুর থানা এলাকার নিজামপুর স্টেশনের কোস্টগার্ড।

সোমবার গভীর রাতে রাবনাবাদ নদীর মোহনা থেকে এসব রেণুসহ ট্রলার জব্দ করা হয়। তবে এ সময় কোনও অসাধু জেলেকে আটক করতে পারেনি কোস্টগার্ড। পরে মঙ্গলবার দুপুরে উপজেলা মৎস্য কর্মকর্তার নির্দেশে এসব রেণু সোনাতলা নদীতে অবমুক্ত করা হয়েছে।

নিজামপুর কোস্টগার্ডের কন্টিজেন্ট কামান্ডার এম রাজিউল হাসান জানান, বাগদা চিংড়ির এসব রেণু ট্রলারের মধ্যে হাড়ি ও ড্রামে করে একটি চক্রের দ্বারা উত্তরাঞ্চলে পাচার করা হচ্ছিল। পরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব রেণু জব্দ করা হয়। অসাধু জেলেদের খুঁজে বের করে আইনের আওতায় নিয়ে আসার চেষ্টা অব্যাহত রয়েছে।

এ সময় তিনি জানান, জব্দকৃত মাছধরা ট্রলার দুটি মৎস্য অধিদপ্তরে হস্তান্তর করা হয়েছে।

কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা জানান, চিংড়ি রেণুগুলো নদীতে অবমুক্ত করে ট্রলার দুটির প্রকৃত মালিকদের খোঁজা হচ্ছে। অফিসিয়ালি কেউ যোগাযোগ না করলে আগামী দুই-একদিনের মধ্যে নিলামে তোলার প্রক্রিয়া শুরু করা হবে।

ওবায়দুল কাদের/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ