দুর্গাপূজা উদযাপনে সরকারের সহায়তা অব্যাহত থাকবে

নিউজ ডেস্ক: শারদীয় দুর্গাপূজা উদযাপনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকারের প্রয়োজনীয় সহায়তা অব্যাহত থাকবে। এসময় আইনশৃঙ্খলা পরিস্থিতি যাতে স্বাভাবিক থাকে তার ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এমনটাই বলেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোহাম্মদ শাহাব উদ্দিন।

বৃহস্পতিবার আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় ১৩৯টি সর্বজনীন পূজমণ্ডপের মধ্যে জিআর চালের ছাড়পত্র (ডিও) বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। মন্ত্রী তার রাজধানীর সরকারি বাসভবন থেকে ভার্চ্যুয়ালি মূল অনুষ্ঠানে যুক্ত হন।

শাহাব উদ্দিন বলেন, পূজামণ্ডপে যাতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ বিতরণ হয় সে ব্যাপারে লক্ষ্য রাখা হচ্ছে। ইতোমধ্যে সংশ্লিষ্ট কর্মকর্তাদের এ বিষয়ে নির্দেশনা দেয়া হয়েছে বলেও মন্ত্রী জানান।

পরিবেশমন্ত্রী বলেন, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বরাদ্দকৃত জি আর চাল যথেষ্ট না হলেও এর সদ্ব্যবহার করতে হবে।

বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা সুনজিত কুমার চন্দ’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বড়লেখা উপজেলা পরিষদের চেয়ারম্যান সোয়েব আহমেদ এবং সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ও বাংলাদেশ আওয়ামী লীগ বড়লেখা উপজেলা শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সুন্দর।

শাহাব উদ্দিন/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *