দেশে করোনা আক্রান্ত পৌণে ২ লাখ

গত ২৪ ঘন্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ৪৬ জন মারা গেছেন। এ পর্যন্ত মারা গেছেন ২ হাজার ১৯৭ জন।

বুধবার দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনা ভাইরাস সংক্রান্ত নিয়মিত অনলাইন লাইভ ব্রিফিংয়ে অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডাক্তার নাসিমা সুলতানা এ তথ্য জানান।

অতিরিক্ত মহাপরিচালক জানান, গত ২৪ ঘন্টায় ১৫ হাজার ৬৭২ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে ৩ হাজার ৪৮৯ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়। গতকালের চেয়ে আজ ৪৬২ জন বেশি শনাক্ত হয়েছেন। গতকাল ১৩ হাজার ১৭৩ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছিলেন ৩ হাজার ২৭ জন।

তিনি জানান, দেশে এ পর্যন্ত মোট ৮ লাখ ৮৯ হাজার ১৫২ জনের নমুনা পরীক্ষা হয়েছে। কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছেন ১ লাখ ৭২ হাজার ১৩৪ জন।

নাসিমা সুলতানা জানান, করোনা ভাইরাস শনাক্তে গত ২৪ ঘন্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১৫ হাজার ৮৮৩ জনের। আগের দিন সংগ্রহ করা হয়েছিল ১৩ হাজার ৪৯১ জনের। গতকালের চেয়ে আজ ২ হাজার ৩৯২টি নমুনা বেশি সংগ্রহ করা হয়েছে। গত ২৪ ঘন্টায় দেশের ৭৫টি পরীক্ষাগারে নমুনা পরীক্ষা হয়েছে ১৫ হাজার ৬৭২ জনের। আগের দিন নমুনা পরীক্ষা হয়েছিল ১৩ হাজার ১৭৩ জনের। গত ২৪ ঘন্টায় আগের দিনের চেয়ে ২ হাজার ৪৯৯টি বেশি নমুনা পরীক্ষা হয়েছে।

গত ২৪ ঘন্টায় হাসপাতাল এবং বাসায় মিলিয়ে সুস্থ হয়েছেন ২ হাজার ৭৩৬ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৮০ হাজার ৮৩৮ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *