পুলিশ ও র্যাবের শীর্ষ পদে পরিবর্তন হয়েছে। র্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ, বিপিএম (বার)-কে পুলিশের মহাপরিদর্শক পদে নিয়োগ দেয়া হয়েছে। ফলে র্যাবের শীর্ষ পদে এসেছে পরিবর্তন।
এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে ইতোমধ্যে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনে জানানো হয়, র্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদকে পুলিশের মহাপরিদর্শকের দায়িত্ব দেয়া হয়েছে। তিনি বর্তমান আইজিপি ডক্টর মোহাম্মদ জাবেদ পাটোয়ারীর স্থলাভিষিক্ত হবেন।
বেনজীর আহমেদ পুলিশের মহাপরিদর্শক হিসেবে নিয়োগ পাওয়ায় র্যাবের মহাপরিচালকের দায়িত্ব পেয়েছেন সিআইডি প্রধান চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। আব্দুল্লাহ আল মামুন স্থলাভিষিক্ত হবেন বেনজীর আহমেদের।













Leave a Reply