নদী ভাঙন রোধে কাজ চলছে

১৯ ফেব্রুয়ারি ২০২১ (নিউজ ডেস্ক): বর্ষা মৌসুমকে সামনে রেখে শরীয়তপুরে নদী খননের কাজ চলছে। আশা করা হচ্ছে খননের ফলে স্রোতের গতিপথ পরিবর্তন করে বর্ষায় পদ্মার প্রবাহ মাঝ নদীতে রাখা সম্ভব হবে। এতে পদ্মার ডান তীরসহ বাম তীরও ভাঙন থেকে রক্ষা পাবে বলে মনে করছেন পানি সম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম।

শুক্রবার দুপুরে নড়িয়ার মুলফৎগঞ্জ এলাকার প্রায় ১২ কিলোমিটার খনন কাজ পরিদর্শনেরে সময় এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, ড্রেজিং কাজের ৫০ শতাংশ ও ডান তীর রক্ষা বাধ কাজের সার্বিক অগ্রগতি ৬০ শতাংশ সম্পন্ন হয়েছে। এতে এবারের বর্ষায় শরীয়তপুরের পদ্মা পাড়ের মানুষ ভাঙনের হাত থেকে রক্ষা পাবে।

উপমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর প্রত্যক্ষ তত্ত্বাধানে স্থায়ী ভাঙন রোধে করোনা দুর্যোগের আগে থেকে সারা দেশে নদী ভাঙন রোধে শুরু হওয়া কাজ চলমান রয়েছে। ফলে বিগত ৩০ বছর দেশে নদী ভাঙনের যে ভয়াবহ চিত্র ছিল তা এ বছর থাকবে না।

এসময় উপমন্ত্রীর সাথে ছিলেন পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত মহাপরিচালক (পুর্ব) কাজী তোফায়েল আহমেদ, প্রধান প্রকৌশলী (পশ্চিমাঞ্চল) মোহাম্মদ আব্দুল হেকিম, তত্বাবধায়ক প্রকৌশলী (ফরিদুপুর সার্কেল) সাহিদুল ইসলাম, শরীয়তপুরের নির্বাহী প্রকৌশলী এস এম আহসান হাবীবসহ প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা।

পানি সম্পদ উপমন্ত্রী/এসকেএম/আরএম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *