নিউজ ডেস্ক: রাজধানীর নয়াপল্টনে বুধবার দুপুর ২টায় আনুষ্ঠানিকভাবে শুরু হয়ছে বিএনপির সমাবেশ। তবে সকাল ৮ থেকেই রাজধানীসহ আশপাশের বিভিন্ন জেলা থেকে নেতাকর্মীরা সমাবেশস্থলে আসা শুরু করেন। দুপুর ১২টার আগেই নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনের দুই সড়ক কানায় কানায় পূর্ণ হয়ে যায়।
ফকিরাপুল থেকে নাইটেঙ্গেল মোড় পর্যন্ত সড়কের দুই পাশেই নেতাকর্মীরা অবস্থান নিয়েছেন। এ ছাড়াও আশপাশের গলিগুলোতেও নেতাকর্মীরা অবস্থান করছেন। একদিকে পল্টন মোড়, কাকরাইল মসজিদ পর্যন্ত অন্যদিকে মতিঝিল, নটরডেম কলেজের অলিতে-গলিতে নেতাকর্মী অবস্থান নিয়েছেন।
দুপুর ২টায় পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে সমাবেশ শুরু হয়। ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমানের সভাপতিত্বে এবং উত্তরের সদস্য সচিব আমিনুল হক ও দক্ষিণের ভারপ্রাপ্ত সদস্য সচিব তানভীর আহমেদ রবিনের সঞ্চালনায় এ সমাবেশ চলছে। এতে প্রধান অতিথি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত আছেন। এ ছাড়া বিএনপির কেন্দ্রীয় নেতারা মঞ্চে উপস্থিত হয়েছেন।
বিএনপি/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD















Leave a Reply