নারায়ণগঞ্জে ককশিট গুদামে আগুন

১২ জানুয়ারি ২০২২ (নিউজ ডেস্ক, নারায়ণগঞ্জ): নারায়ণগঞ্জ নিতাইগঞ্জে একটি ককশিটের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

বুধবার বেলা পৌনে ১১টার দিকে শহরের ১৮নং ওয়ার্ডের নিতাইগঞ্জে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

খবর পেয়ে ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট। নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরিফিন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বেলা পৌনে ১১টার দিকে শহরের ১৮নং ওয়ার্ডের নিতাইগঞ্জে আমিনুল ইসলাম লিপুর ওই ককশিটের গুদামে আগুন লাগে।

খবর পেয়ে ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট।

তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষতির পরিমাণ জানা যায়নি।

অগ্নিকাণ্ড/এসকেএম

http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *