নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের তারিখ ঘোষণা

২৯ নভেম্বর ২০২১ (নিউজ ডেস্ক): নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের তারিখ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আগামী ১৬ জানুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার বিকেলে এই ভোটের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। এর আগে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ইসির বৈঠকে তফসিল চূড়ান্ত করা হয়।

ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেয়া যাবে আগামী ১৫ ডিসেম্বর পর্যন্ত। মনোনয়নপত্র বাছাই হবে ২০ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৭ ডিসেম্বর। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। সব জায়গায় ইভিএমে ভোট হবে।

একই তফসিলে জাতীয় সংসদের টাঙ্গাইল–৭ আসনের উপনির্বাচন, নোয়াখালী, নাটোরের বাগাতীপাড়া, যশোরের ঝিকরগাছা, চট্টগ্রামের বাঁশখালী পৌরসভার সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে।

নির্বাচন/এসকেএম

http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ