পশ্চিমবঙ্গে ট্রেন দুর্ঘটনায় নিহতের সংখ্যা বাড়ল

১৪ জানুয়ারি ২০২২ (নিউজ ডেস্ক): ভারতের পশ্চিমবঙ্গে ট্রেন লাইনচ্যুতের ঘটনায় এখন পর্যন্ত ৯ জনের লাশ উদ্ধার করা হয়েছে। আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে আরও অন্তত ৫০ জনকে।

বৃহস্পতিবার বিকাল ৫টার দিকে ময়নাগুড়িতে বিকানের-গুয়াহাটি এক্সপ্রেস লাইনচ্যুত হলে হতাহতের এই ঘটনা ঘটে।

ভারতের স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, পটনা থেকে ছাড়ার সময় ট্রেনটিতে প্রায় ৭০০ যাত্রী ছিলেন। পরে বিভিন্ন স্টেশন থেকে যাত্রীরা নামা-ওঠা করেন।

দুর্ঘটনার পর ট্রেনটির ৬-৭টি কামরা একেবারে দুমড়েমুচড়ে যায়। একটি কামরার উপরে উঠে যায় অন্যটি।

এক টুইটবার্তায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, রেলমন্ত্রী শ্রী অশ্বিনী বৈষ্ণবের সাথে আমি কথা বলেছি। পশ্চিমবঙ্গে ট্রেন দুর্ঘটনার নিয়ে খোঁজ নিয়েছি। শোকাহত পরিবারদের পাশে রয়েছি। আহতরা দ্রুত সুস্থ হয়ে উঠুন, এই কামনা করি।

ভারতের কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এক টুইটবার্তায় জানিয়েছেন, তিনি উদ্ধারকাজের কাজের ওপর সার্বক্ষণিক নজর রাখছেন।

রেল দুর্ঘটনা/এসকেএম

http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ