পানিতে ডুবে একই পরিবারের পাঁচজনের মৃত্যু

৮ মে ২০২২ (আন্ততর্জাতিক ডেস্ক): ভারতের মহারাষ্ট্রের থানে জেলায় একটি খাদে পড়ে তিন শিশুসহ একই পরিবারের পাঁচজনের মৃত্যু হয়েছে।

শনিবার স্থানীয় সময় বিকাল ৪টার দিকে মুম্বাইসংলগ্ন ডম্বিভালির কাছে সন্দাপ গ্রামে ওই দুর্ঘটনা ঘটে। খবর: এনডিটিভি।

গ্রামবাসী জানান, গ্রামের পানির অভাব থাকায় ওই পরিবারটি খাদের পানিতে কাপড় ধুতে গিয়েছিল। দুই নারী কাপড় ধুচ্ছিলেন। এ সময় এক শিশু পা পিছলে পানিতে পড়ে যায়। তাকে বাঁচাতে বাকিরা পানিতে ঝাঁপ দেন এবং পাঁচজনই ডুবে যান।

মৃতরা হলেন- ৫৫ বছর বয়সী মীরা গায়কোয়াদ, তার ছেলের বউ ৩০ বছর বয়সী অপেক্ষা এবং তিন নাতি-নাতনি ১৫ বছর বয়সী ময়ুরেশ, ১৩ বছর বয়সী মোকশা ও ১৫ বছর বয়সী নিলেশ।

পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। এ ব্যাপারে ডম্বিভালি থানায় একটি দুর্ঘটনাজনিত মৃত্যুর মামলা করা হয়েছে।

ভারত/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *