১৯ অক্টোবর ২০২১ (নিউজ ডেস্ক, পিরোজপুর): পিরোজপুরের কাউখালী উপজেলায় বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে পুড়ে ছাই হয় ১০ দোকান।
সোমবার মধ্যরাতে উপজেলার চিরাপাড়া বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
জানা যায়, মধ্যরাতে চিরপাড়া বাজারের বীর মুক্তিযোদ্ধা কাঞ্চন আলীর দোকান ও বাসা থেকে প্রথম আগুনের সূত্রপাত হয়।
আগুনে মনির, হাইয়ান, সুকান্ত, আলমগীরসহ পর পর ১০টি দোকান ও তিনটি বসতবাড়ি পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের।
চিরাপাড়া ৩নং ওয়ার্ডের মেম্বার হেমায়েত উদ্দিন তালুকদার জানান, খবর পেয়ে কাউখালী ফায়ার সার্ভিস ও রাজাপুর ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট প্রায় ৪ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
অগ্নিকাণ্ড/এসকেএম
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:
















Leave a Reply