প্রতিকূলতার মধ্যেও এগিয়ে যাচ্ছে চলচ্চিত্র

৮ সেপ্টেম্বর ২০২২ (নিউজ ডেস্ক): দেশের চলচ্চিত্র প্রতিকূলতার মধ্যেও ভালোর দিকে এগিয়ে যাচ্ছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ১৯৫৭ সালে আমাদের চলচ্চিত্র শিল্প যাত্রা শুরু করে। এরপর বহু কালজয়ী ছবি হয়েছে, বহু কালোত্তীর্ণ নায়ক-নায়িকারও তৈরি হয়েছে। এমনটাই বলেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাছান মাহমুদ।

বৃহস্পতিবার সচিবালয়ে চলচ্চিত্র সংশ্লিষ্টদের সাথে সাক্ষাতে তিনি এ কথা বলেন। এসময় উপস্থিত ছিলেন শিল্পী, পরিচালক, প্রযোজক ও পরিবেশক সমিতি এবং চলচ্চিত্র সম্পাদকদের সংগঠন এডিটরস গিল্ডের নেতারা।

মন্ত্রী বলেন, আমাদের অনেক চলচ্চিত্র স্বাধিকার আন্দোলন, স্বাধীনতা সংগ্রাম, স্বাধীনতা পরবর্তী সময়ে দেশ গঠনে অবদান রেখেছে। বহু চলচ্চিত্র আন্তর্জাতিক অঙ্গণে পুরস্কৃত হয়েছে, প্রশংসিত হয়েছে। আমাদের ছবি এখন শুধু আমাদের সীমানায় সীমাবদ্ধ নয়, ইউরোপ-আমেরিকাসহ অনেক দেশে প্রদর্শিত হয়।

চলচ্চিত্র নেতাদের সম্প্রচারমন্ত্রী বলেন, আপনাদের হাত ধরে আমাদের চলচ্চিত্র আরও বহুদূর এগিয়ে যাবে। এখন বিশ্বাঙ্গণে আমাদের ছবি কিছুটা জায়গা করে নিয়েছে। সেই জায়গা আরও বিস্তৃত হবে, সেটিই প্রত্যাশা করি। বঙ্গবন্ধুর হাত ধরে যে চলচ্চিত্র শিল্পের যাত্রা শুরু, যেই চলচ্চিত্র শিল্প আজকে আমাদের দেশ গঠনে, সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

সেন্সর বোর্ড নিয়ে এসময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে সম্প্রচারমন্ত্রী বলেন, বাংলাদেশে সিনেমা শিল্পের জন্মের পর থেকেই সেন্সর বোর্ড ছিল, সেন্সর বোর্ড থাকতে হবে। বোর্ড যাতে অহেতুক কোন কিছু না করে সেটি অবশ্যই আমরা নজরে রাখি।

তথ্যমন্ত্রী/এসকেএম/আরএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *