ফিরছেন সোনাক্ষী

০৫ নভেম্বর ২০২০ (বিনোদন ডেস্ক): ‘দাবাং’। তারপরেই ছন্দপতন। পর্দায় নেই অনেকদিন। অনেকটা সময় পেরিয়েছে। এবার ফেরার তাড়া। এবং তিনি ফিরছেন। তবে এবারের জুটি সালমান খানের সাথে নয়। জুটি বাঁধবেন নতুন করে। তবে এবারে জুটিটাই মূখ্য নয়। মূখ্য হবেন তিনি নিজেই। ও, নামটাই বলা হয়নি। কথা হচ্ছে সোনাক্ষীকে নিয়ে। সোনাক্ষী সিনহা।

মুম্বাইয়া সিনে পাড়ায় জানাজানি হয়েছে, সোনাক্ষী ফিরছেন ‘ফ্যালেন’ নিয়ে। লকডাউনে যাওয়ার আগেই তিনি কথা দিয়েছিলেন রিমা কাগতিকে। করোনার কারণে শ্যুটিং করা যায়নি। এবার শুরু হবে ওয়েব সিরিজটির কাজ।

ডিসেম্বরেই লাইটের ঝলকানির সামনে আসবেন সোনাক্ষী। সেলুলয়েডে বন্দি হবে ক্রাইম থ্রিলার ঘরানার এই ওয়েব সিরিজ। বিজয় ভার্মা, গুলশান দেওয়াইয়া আর সহুম শাহকে পাচ্ছেন সহশিল্পী হিসেবে।

নতুন করে জটিলতা তৈরি না হলে আগামী বছরের মাঝামাঝি নাগাদ দর্শক দেখবেন নতুন এক সোনাক্ষীকে। তাকে ঘিরে চ্যালেঞ্জটি নিয়েছে এক্সেল মুভিজ ও টাইগার বেবি ফিল্মস।

বিনোদন/এসকেএম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *