৯ জুলাই ২০২২ (নিউজ ডেস্ক): বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার হাত ধরেই তৃতীয় লিঙ্গের স্বীকৃতি এসেছে। এমনটাই বলেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাছান মাহমুদ।
শনিবার দুপুরে চট্টগ্রাম ডিসি অফিস প্রাঙ্গনে প্রশাসনের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন। অনুষ্ঠানে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠি ও মুক্তিযোদ্ধাদের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ এবং চট্টগ্রাম প্রেস ক্লাবের বঙ্গবন্ধু হলের জন্য মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুভিত্তিক বই এবং চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের জন্য ঔষধ হস্তান্তর করা হয়।
হাছান মাহমদু বলেন, অতীতে কেউ পাসপোর্ট কিংবা সরকারি ফরমে তৃতীয় লিঙ্গ লেখার সুযোগ করে দেয়নি। বঙ্গবন্ধুকন্যার হাত ধরেই তৃতীয় লিঙ্গের স্বীকৃতি এসেছে।
তৃতীয় লিঙ্গের মানুষের কোনও স্বীকৃতি আগে ছিল না, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার হাত ধরে সেই স্বীকৃতি এসেছে উল্লেখ করে মন্ত্রী বলেন, তাদের জন্য অনেক ক্ষেত্রে চাকরিতে বিশেষ কোটা রাখা হয়েছে। নানা ভাবে বরাদ্দ দেয়া হচ্ছে। অনেক ক্ষেত্রে যে তৃতীয় লিঙ্গের মানুষদেরকে তাদের পরিবারও অস্বীকার করে, সেই মানুষের কথা শেখ হাসিনা ভেবেছেন।
হাছান মাহমুদ বলেন, আজকে সরকারি অফিসে বড় পদে তৃতীয় লিঙ্গের চাকরি হচ্ছে। তাদের জন্য ব্যাংকে বিশেষ প্রণোদনা দেয়ার সুযোগ রাখা হয়েছে। সামাজিক নিরাপত্তা বলয়ের ক্ষেত্রেও তৃতীয় লিঙ্গকে অগ্রাধিকার দেয়ার কথা বলা আছে। এভাবে সমাজের সব স্তরের মানুষের উন্নয়নের মাধ্যমে আজকে দেশ উন্নত হয়েছে, দেশ এগিয়ে যাচ্ছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মমিনুর রহমান। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দিন, চট্টগ্রাম চেম্বারের সভাপতি মাহাবুবুল আলম, মহানগর মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাফফর আহমদ, চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি আলী আব্বাস, সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ ও তৃতীয় লিঙ্গের প্রতিনিধি ফাল্গুনী হিজড়াসহ অন্যরা।
তথ্যমন্ত্রী/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply