রাজধানীর দুই সিটি করপোরেশনের ৪৮টি ওয়ার্ডের কুরবানির বর্জ্য শতভাগ অপসারণ করা হয়েছে। রোববারের মধ্যে রাজধানীজুড়ে কোথাও বর্জ্য থাকবে না। তবে নগরবাসীর অসচেতনতার কারণে কোন কোন এলাকায় কুরবানির পশুর রক্ত মিশ্রিত পানি জমে থাকতে দেখা গেছে।
শনিবার রাতে ঢাকা উত্তর সিটি করপোরেশন সংবাদ বিজ্ঞপ্তির মাধমে জানিয়েছে, ১৬টি ওয়ার্ডের কুরবানির পশুর শতভাগ বর্জ্য অপসারিত হয়েছে।
সিটি করপোরেশনের দেয়া তথ্য মতে, ১, ৮, ৯, ১০, ১১, ১৭ ১৯, ২০, ২৭, ২৮, ২৯, ৩০, ৩১, ৩২, ৩৩, ও ৩৪ নম্বর ওয়ার্ডে কুরবানির পশুর কোন বর্জ্য নেই। সব অপসারণ করা হয়েছে।
তবে উত্তর সিটির কয়েকটি এলাকা ঘুরে রক্ত মিশ্রিত পানি সড়ক ও নর্দমায় দেখা গেছে। স্থানীয়রা জানিয়েছেন, সিটি করপোরেশন বর্জ্য পরিস্কার করলেই এলাকার অসচেতন মানুষদের কারণে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তারা আহ্বান জানিয়েছেন, যাদের কারণে এখনও কিছু এলাকায় রক্ত মিশ্রিত পানি রয়ে গেছে, তাদেরই উচিত জমে থাকা পানিতে ব্লিচিং পাউডার ছিটিয়ে দেয়া। কারণ, সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা কর্মীরা একই এলাকায় বারবার এলে অন্য এলাকার বর্জ্য ব্যবস্তাপনা ক্ষতিগ্রস্ত হবে।
এদিকে, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন জানিয়েছে, তাদের আওতাভূক্ত ৩২টি ওয়ার্ডের কুরবানির পশুর শতভাগ বর্জ্য অপসারণ করা হয়েছে। দক্ষিণ সিটির ৭, ৯, ১০, ১৩, ১৪, ১৬, ১৮, ১৯, ২০, ২১, ২৬, ২৭, ৩০, ৩২, ৩৬,৩৭, ৩৮, ৪১, ৪২, ৪৩, ৪৭, ৫২, ৫৩, ৫৭, ৫৮, ৫৯, ৬০, ৬১ ৬৫,৭০, ৭৪ ও ৭৫ নম্বর ওয়ার্ড এখন শতভাগ বর্জ্যমুক্ত।
















Leave a Reply