৭ এপ্রিল ২০২২ (নিউজ ডেস্ক): জাপান সরকার করোনা ভাইরাস সম্পর্কিত বিধিনিষেধ শিথিল করার সিদ্ধান্ত নিয়েছে। সিদ্ধান্ত নিয়েছে সীমান্ত বিধিনিষেধ শিথিল করার। ইতোমধ্যেই বাংলাদেশসহ ১০৬টি দেশ থেকে বিদেশি নাগরিকদের প্রবেশ নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে দেশটি।
রয়টার্স জানিয়েছে, বুধবার জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের হালনাগাদ তথ্যে এ কথা বলেছে।
প্রতিবেদনে বলা হয়, শুক্রবার থেকে ১০৬ দেশের নাগরিকদের জাপানে প্রবেশের অনুমতি দেয়া হচ্ছে। কিন্তু বিদেশি পর্যটকদের এখনও জাপানে প্রবেশের অনুমতি দেয়া হয়নি।
আরও খবর পড়তে: বাংলাদেশ-ভারত ভিসা প্রক্রিয়া স্বাভাবিক হচ্ছে
জানা গেছে, শুধু শিক্ষার্থী ও ব্যবসায়ীদের জন্য সীমান্ত খুলে দিয়েছে জাপান সরকার।
জাপানি ভিসা/এএমএম/কিউটি
আরও খবর পড়তে: http://artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD















Leave a Reply