বাংলাদেশ-ভারত ভিসা প্রক্রিয়া স্বাভাবিক হচ্ছে

২৪ মার্চ ২০২২ (আর্ট নিউজ ডেস্ক): বাংলাদেশের সাথে ভারতের ভিসা প্রক্রিয়া শিগগিরই স্বাভাবিক হচ্ছে। খুলে দেয়া হচ্ছে সব স্থলবন্দর। অচিরেই চালু হবে রেল যোগাযোগও। এমনটাই জানালেন

মিডিয়া রিসিপশন অনুষ্ঠানে জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি সাইফুল আলম, আর্ট নিউজের প্রধান সম্পাদক রহমান মুস্তাফিজ, বিএফইউজে সভাপতি ওমর ফারুকসহ অন্যরা।
ছবি: আর্ট নিউজ

ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার বিক্রম দোরাইস্বামী।

বৃহস্পতিবার রাতে রাজধানীর গুলশানে ওল্ড ভারত হাউসে অনুষ্ঠিত মিডিয়া রিসিপশন অনুষ্ঠানে তিনি এসব তথ্য জানান।

বিক্রম দোরাইস্বামী বলেন, বর্তমানে মেডিকেল ভিসার পাশাপাশি বিজনেস ও জার্নালিস্ট ভিসা চালু রয়েছে। কয়েকদিনের মধ্যে ট্যুরিস্ট ভিসাও চালু হবে।

তিনি বলেন, গত কয়েক দশকের মধ্যে এই প্রথম এক পঞ্জিকাবর্ষে ভারতের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী একই দেশ ভ্রমণ করেছেন। এতেই প্রমাণিত হয় ভারত বাংলাদেশের সম্পর্ক কতোটা বন্ধুত্বপূর্ণ।

হাই কমিশনার জানান, পশ্চিম বাংলার তিনটি, ত্রিপুরার সাতটি ও মেঘালয়সহ প্রায় ১৪টি স্থলবন্দর পর্যটক ও ব্যবসায়ীদের জন্য আবার উন্মুক্ত হচ্ছে। চালু হচ্ছে রেল যোগাযোগও।

তিনি বলেন, বাংলাদেশের বেশ কয়েকটি মেগা প্রকল্পে ভারত যুক্ত হচ্ছে।

অনুষ্ঠানে জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও যুগান্তর সম্পাদক সাইফুল আলম, বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজাম, জাতীয় প্রেস ক্লাব সভাপতি ফরিদা ইয়াসমিন, আর্ট নিউজের প্রধান সম্পাদক ও জাতীয় প্রেস ক্লাবের ব্যবস্থাপনা কমিটির সদস্য রহমান মুস্তাফিজ, একুশে টিভির প্রধান নির্বাহী পীযূষ বন্দ্যোপাধ্যায়, বিএফইউজে সভাপতি ওমর ফারুক, মহাসচিব দীপ আজাদ, ডিআরইউ ও ডিক্যাব নেতারাসহ সিনিয়র সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
মিডিয়া রিসিপশন/এএমএম/কিউটি

আরও খবর পড়তে:
http://www.artnewsbd.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *