বাইডেন এগিয়ে

০২ নভেম্বর ২০২০ (আন্তর্জাতিক ডেস্ক): মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট পার্টির প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেন তার প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্পের চেয়ে এগিয়ে রয়েছেন। বেশ কয়েকটি জরিপ এমনটিই জানাচ্ছে।

এনবিসি নিউজ এবং ওয়াল স্ট্রিট জার্নালের জরিপে দেখা যায়, দেশের নিবন্ধিত ভোটারদের মধ্যে ৫২ শতাংশ বাইডেনকে এবং ৪২ শতাংশ ভোটার ট্রাম্পকে সমর্থন করেন। খবর: সিনহুয়ার।

এই জরিপ চালানো হয় ২৯ থেকে ৩১ অক্টোবর পর্যন্ত। যেখানে কৃষ্ণাঙ্গ, তরুণ, সিনিয়র নাগরিক, নারী, কলেজ ডিগ্রিধারী শ্বেতাঙ্গ এবং স্বতন্ত্র ভোটারের ক্ষেত্রে বাইডেন ট্রাম্পের চেয়ে এগিয়ে রয়েছেন। কৃষ্ণাঙ্গ ভোটারদের মধ্যে ৮৭ শতাংশ বাইডেনকে এবং মাত্র ৫ শতাংশ ট্রাম্পকে সমর্থন করেন।

১৮ থেকে ৩৪ বছর বয়সের তরুণ ভোটারদের মধ্যে ৬০ শতাংশ বাইডেনকে এবং ৩২ শতাংশ ট্রাম্পকে সমর্থন জানান। সিনিয়র ভোটারদের মধ্যে ৫৮ শতাংশ বাইডেনকে এবং ৩৫ শতাংশ ট্রাম্পকে সমর্থন করেন।

নারী ভোটারদের মধ্যে ৫৭ শতাংশ বাইডেনকে এবং ৩৭ শতাংশ ট্রাম্পকে সমর্থন দেয়ার কথা জানিয়েছেন। কলেজ ডিগ্রিধারী শ্বেতাঙ্গ ভোটারদের মধ্যে ৫৬ শতাংশ বাইডেনকে এবং ৪১ শতাংশ ট্রাম্পকে সমর্থন করেন। স্বতন্ত্র ভোটারদের মধ্যে ৫১ শতাংশ বাইডেনকে এবং ৩৬ শতাংশ ট্রাম্পকে সমর্থন দেন।

এদিকে, ট্রাম্প কেবল শ্বেতাঙ্গ ভোটারদের সমর্থনের ক্ষেত্রে এগিয়ে রয়েছেন। শ্বেতাঙ্গ ভোটারদের মধ্যে ৫১ শতাংশ ট্রাম্পকে এবং ৪১ শতাংশ বাইডেনকে সমর্থন করেন। কলেজ ডিগ্রি ছাড়া শ্বেতাঙ্গ ভোটারদের মধ্যে ৫৮ শতাংশ ট্রাম্পকে এবং ৩৭ শতাংশ বাইডেনকে সমর্থন দেয়ার কথা জানান।

অন্তর্জাতিক/এসকেএম/আরএম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *