বার্কিং ও ডেগেনহ্যাম বরোতে সম্মাননা প্রদান

আন্তর্জাতিক ডেস্ক (লন্ডন): কিছু মুহূর্ত থাকে— যা শব্দের সীমা ছাড়িয়ে হৃদয়ে স্থায়ী হয়ে যায়। তেমনই এক অনন্য মুহূর্তের সাক্ষী হলো বার্কিং ও ডেগেনহ্যাম বরো, যেখানে নাগরিক ভালোবাসা, সামাজিক দায়বদ্ধতা ও মানবিক নেতৃত্ব একত্র হয়ে সৃষ্টি করল ইতিহাসের চেয়ে গভীর এক অনুভূতি।

মঙ্গলবার ২৯ এপ্রিল লন্ডনের বার্কিং টাউন হলে সম্মাননা জানানো হয় ২৫ জন স্বেচ্ছাসেবী, সমাজসেবক ও সহানুভূতিশীল নেতাকে। বরোর মেয়র কাউন্সিলর মঈন কাদেরী সমাজে অসামান্য অবদান রাখায় এই সম্মাননা প্রদান করেন।

‍“সমাজ গড়ে ওঠে হৃদয়ের ছোঁয়ায়, ভালোবাসার পরশে”… এমনটাই ছিল অনুষ্ঠান আয়োজনের নেপথ্যে। যারা শুধু সময় নয়— নিজেদের হৃদয়, শ্রম ও ভালোবাসা ঢেলে সমাজের অসংখ্য মানুষের জীবন ছুঁয়ে গেছেন তাদেরই স্বীকৃতি ছিল এই অনুষ্ঠান। অনেকেই হয়তো এদের চেনেন না, কিন্তু তাদের প্রভাব ছড়িয়ে আছে সমাজের প্রতিটি স্তরে। এদের কেউ খাবার বিতরণে, কেউ তরুণদের জীবন গঠনে, কেউবা সাংস্কৃতিক ঐক্য ও পরিবেশ সংরক্ষণে ভূমিকা রেখে চলেছেন।

মেয়র মঈন কাদেরী তার বক্তব্যে বলেন, এই নেতৃস্থানীয় নাগরিকরা আমাদের মূল্যবোধের প্রাণবন্ত প্রতিফলন। তাদের কর্মপ্রেরণাই আমাদের সমাজকে দৃঢ় ভিত্তির উপর স্থাপন করে।

অনুষ্ঠানে সম্মাননা জানানো হয় কিটন এমডি শিকদার, আবদুল হালিম, অ্যালেক্স দিনিত্রভ, অ্যান-মারিয়া, আনিসুর রহমান, ব্যারিস্টার লুৎফর রহমান, জন-পল রেনল্ট, জেন গুসট্রি, জুয়েল চৌধুরী, মেরা বড়ুয়া, মোহাম্মদ রহমান, মোহাম্মদ শাকির হোসেন, মনির হোসেন, নজরুল ইসলাম কাজী, পোজ্জা নিকি, রিপন উদ্দিন, সুয়েজ মিয়া, স্মৃতি আজাদ, টনি উইলিয়ামস, শেখ ফারুক, সুজন বড়ুয়া, নজরুল হক বিশাল, ওলাকিতান রোটিমি ও ট্রেসি কোলম্যানকে।

সম্মাননা/এএমএম/কিউটি

আরও খবর পড়তে:  NRB365.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: NRB365 News

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *