৬ আগস্ট ২০২২ (আন্তর্জাতিক ডেস্ক, ক্রোয়েশিয়া): ক্রোয়েশিয়া থেকে বসনিয়ার একটি তীর্থস্থানে যাওয়ার পথে একটি পর্যটকবাহী বাস উল্টে ১২ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও অন্তত ৩১ জন।
শনিবার এই দুর্ঘটনা ঘটে বলে বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে।
বাসটি বেঁচে যাওয়ার ৩১ জন আরোহীর মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলেও জানা গেছে।
বিবিসি জানায়, দুর্ঘটনার পর ঘটনাস্থলেই ১১ আরোহী নিহত হন। পরে হাসপাতালে আরও একজনের মৃত্যু হয়।
দুর্ঘটনায় হতাহতদের মধ্যে সবাই প্রাপ্তবয়স্ক ও পোল্যান্ডের তীর্থযাত্রী বলে পোল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয় স্থানীয় গণমাধ্যমকে জানিয়েছেন।
সড়ক দুর্ঘটনা/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply