নিউজ ডেস্ক: বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের মুসলিম ছাত্রাবাসের (মুসলিম হল) পরিত্যক্ত একটি কক্ষ থেকে মাইনুল ইসলাম নামের এক শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মাইনুল কলেজের সমাজকর্ম বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষাথী এবং ওই হলের আবাসিক ছাত্র ছিলেন।
শনিবার বিকেলে তার লাশ উদ্ধার করা হয়।
কলেজ প্রশাসন জানায়, মাইনুলের বাড়ি বরিশালের হিজলা উপজেলার বাউশিয়া গ্রামে। তিনি ওই এলাকার আবদুর রহিম হাওলাদারের ছেলে। ওই ছাত্রের লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (অপারেশন) বিপ্লব কুমার রায়।
বিপ্লব কুমার রায় জানান, মুসলিম ছাত্রাবাসের একটি টিনশেড ভবনের একটি ঘরের কক্ষের আড়ার সাথে গলায় রশি পেঁচানো অবস্থায় মাইনুলের লাশ দেখে কলেজ প্রশাসন পুলিশকে জানায়। পরে বিকেল সাড়ে চারটার দিকে তারা ঝুলন্ত অবস্থায় লাশটি উদ্ধার করেন।
বিপ্লব কুমার রায় আরও বলেন, প্রাথমিক অবস্থায় মনে হচ্ছে, তিনি আত্মহত্যা করেছেন। আমরা লাশের সুরতহাল প্রতিবেদন করেছি। ময়নাতদন্তের জন্য লাশ বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।
এ বিষয়ে বিএম কলেজের অধ্যক্ষ মোহাম্মদ গোলাম কিবরিয়া বলেন, আমাদের কলেজের মুসলিম হলের একটি পরিত্যক্ত কক্ষে মাইনুলের লাশ পাওয়া গেছে। পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে।
বিএম কলেজ/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD














Leave a Reply